চাঁদপুরে মোটরসাইকেল কেড়ে নিলো দুই কিশোরের প্রাণ

নিউজ ডেস্ক :  চাঁদপুরে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তার উত্তরপাশে বিল্লাল খানের হ্যাচারি সংলগ্ন দেওয়ানবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চাঁদপুর সদর বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে মো. অমি ঢালী (১৮) ও একই ওয়ার্ডের বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস (১৭)। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলো।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত যুবকদের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 0

শেয়ার করুন