চাঁদপুর জেলা পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ পুরস্কার পেলেন এএসআই রবিউল হোসেন

সফিকুল ইসলাম রানা। অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ পুরষ্কার পেলেন মতলব উত্তর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পুরষ্কার গ্রহণ করেন তিনি।
গত শনিবার গভীর রাতে মতলব উত্তরের সাদুল্ল্যাপুর ইউনিয়নে নয়াকান্দি গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের পাশের রাস্তার পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম) এর কাছ থেকে বিশেষ এ পুরষ্কার গ্রহণ করেন তিনি। এসময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে মার্চ ২০২৫ এ জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম) এর কাছ থেকে অভিন্ন মানদন্ডের আলোকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই মো. রবিউল হাসান পুরস্কার গ্রহণ করেন।
প্রকাশ : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















