ছেংগারচর পৌরসভায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তরের ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বাদ আছর হইতে ছেংগারচর পৌর বিএনপির কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান লস্করের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বোরহান ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাঝহারুল ইসলাম,পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান রিদয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আখন, পৌর যুবদল নেতা আরিফ লস্কর, মাইনুদ্দিন লস্কর, পৌর ছাত্রদল নেতা নুরে আলম নিঝুম, রুবেল ঢালী, তানভীর হাসান, রিয়াদ কাজী, আশিক প্রমুখ।
প্রকাশ : বৃহস্পতি বার, ২৭ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















