জুলাই শহীদদের স্মরণে ফরিদগঞ্জে বিএনপির মৌন মিছিল

ফরিদগঞ্জ প্রতিনিধি : জুলাই শহীদদের স্মরণে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউছুপ চৌধুরী শাওন প্রমুখ ।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.
![]()

















