তাপদাহে পরীক্ষার্থীদের পাশে ছেংগারচর ছাত্রদল

সফিকুল ইসলাম রানা : চলমান এইচএসসি পরীক্ষায় চরম গরমে কষ্টে থাকা পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে ছেংগারচর পৌর ছাত্রদল। রোববার (২৯ জুন) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর সরকারি কলেজ কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
শুধু ছেংগারচর নয়, উপজেলার বিভিন্ন কেন্দ্রেও ছাত্রদল নেতাকর্মীরা একইভাবে মানবিক কার্যক্রম চালান। পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এবং অসুস্থ হয়ে পড়া অভিভাবকদের সহায়তায় প্রস্তুত ছিল ছাত্রদলের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক সায়মন ইসলাম, ছাত্রদল নেতা ইমন মোল্লা, সুজন রুদ্র, জুয়েল মিয়া, রাকিব হোসেন, নাফিস, রিফাত, রাতুল প্রমুখ।
ছাত্রদল নেতা মোহাম্মদ শাকিল খান বলেন, গরমে যেন কেউ অসুস্থ না হন—সেজন্যই আমাদের এই উদ্যোগ। ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, আমরা চাই রাজনৈতিক দলগুলো সমাজে মানবিক কাজের প্রতিযোগিতায় এগিয়ে আসুক। ছাত্রদল সে দৃষ্টান্তই স্থাপন করছে।
ছাত্রদলের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। তারা জানান, রাজনৈতিক সংগঠনের এমন মানবিক সহযোগিতা তাদের সাহস জুগিয়েছে।
সোম বার, ৩০ জুন ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 1




















