ফরিদগঞ্জে কাজী রফিকের বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক।

শনিবার (০৯ আগস্ট ২০২৫) সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এসময়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারি আওয়ামীলীগ পালিয়ে যাওয়ার পর এদেশের আপামোর মানুষের কাছে ভরসার আশ্রয়স্থল বিএনপি। সেই আশ্রয়স্থলকে নিরাপদ করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার কর্মসূচির বহুআগেই ৩১ দফা ঘোষনা করেছেন। যাতে গণমানুষের মৌলিক অধিকার নিশ্চিতসহ ভবিষ্যত বাংলাদেশের স্বপ্ন রয়েছে। তাই এই ৩১ দফার কথা তৃণমূলে মানুসেল দোড়গোরায় পৌঁছে দিতে কেন্দ্রের নির্দেশে মাঠে নেমেছি।

এসময় উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, উপজেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক বাদল ঢালী, বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের গাজী, ইউনিয়ন বিএনপি নেতা কাউসার আহমেদ, উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তুহিন হাসান চৌধুরীসহ বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Loading

শেয়ার করুন