ফরিদগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন মিলাদ ও দোয়ানুষ্ঠান

ফরিদগঞ্জ প্রতিনিধি :  বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরের ফরিদগঞ্জে খতমে কোরআন তেলাওয়াত মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) উপজলোর রূপসায় মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া পূর্ব স্মৃতিচারণ সভায় রূপসার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য খান বাহাদুর নাছির উদ্দিন আহমেদ চৌধুরী ওয়াক্ফ এস্টেট, সৈয়দ আবদুল লতিফ চৌধুরী ওয়াক্ক এস্টেট ও তহুরুন নেছা চৌধুরানী ওয়াক্ফ এস্টেট এর মোতওয়াল্লী এবং মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মেহেদী হাছান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজলো জামায়াত ইসলামীর আমীর মাও. ইউনুছ হেলাল, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু। আলোচনা শেষে সন্তোষপুর দরবার শরীফের পীর হযরত মাওঃ আব্দুল করীম বিন মুহাম্মদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

প্রকাশিত/ সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন