ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্ণামেন্টের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে। তাই তারুণ্যের উৎসবের মাধ্যমে তাদের উদ্যোমকে আরো বাড়িয়ে নেয়ার জন্য এই প্রচেষ্টা।

খেলায় একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের মোট ১৬টি দল অংশ গ্রহণ করেছে। যা আগামী ২৩ জানুুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌর একাদশ , ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ একাদশের মুখোমুখি হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভূমি এ.আর এম জাহিদ হাসান,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাঈমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহবার আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগণ।
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
![]()
















