ফরিদগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

ফরিদগঞ্জ : ফরিদগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে মো. জসিম উদ্দিন ওরফে কলন্তর নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১ মে-২০২৫) রাতে তাকে আটক করা হয়। এর আগে গত (১৮ এপ্রিল ২০২৫) শুক্রবার দুপুরে অভিযুক্ত জসিম উদ্দিন’র বসত ঘরে এ ঘটনা ঘটে। শিশুরা পরস্পর আপন বোন। আটককৃত জসিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ঐ দুই শিশু শিক্ষার্থী আরবী পড়ে বাড়ী না ফেরায় শিশুর মা তাদেরকে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুদের দাদাকে জানালে , দাদা খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুদেরকে অভিযুক্ত শিক্ষকের বসতঘর থেকে দৌঁড়ে বের হতে দেখেন ।
অভিযুক্ত শিক্ষক জসিম তাদেরকে ফুসলিয়ে তার বসতঘরে ডেকে নিয়ে যান। পরে সে তার মুঠোফোনে ধারনকৃত অশ্লীল ভিডিও চিত্র দেখিয়ে শিশুদের শরীরের স্পর্শকাতর স্থানে বিভিন্ন ভাবে স্পর্শসহ যৌন হয়রানী করে। এতে শিশুরা ভয় পেয়ে চিৎকার দিয়ে দৌড়ে তার ঘর থেকে বেরিয়ে আসে। এ ঘটনার পর ৩০ এপ্রিল বুধবার রাতে ঔ শিশুদের দাদা ফরিদগঞ্জ থানায় মামলা করে। বৃহস্পতিবার (১ মে-২০২৫) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান তাকে আটক করেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তা সিরিন সুলতানা জানান, আমার কাছে থানা বা অভিযোগকারী এমনকি সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে কোন ইনফরমেশন আসেনি। তাছাড়া স্কুলও বন্ধ থাকায় আমি এ মুহুর্তে সত্যতা নিশ্চিত করতে পারছিনা।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্তকে আটক করা হয়েছে।
প্রকাশ : শুক্রবার, ০২ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















