ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে যুবতীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার দুই

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকের বাড়িতে তিন দিন আটকে রেখে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। টের পেয়ে স্থানীয়রা যুবতীকে ও কথিত প্রেমিককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ অভিযুক্ত প্রেমিক মামুন পাটওয়ারী(৪৪)কে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তিতে চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকা থেকে মিরাজ পাটওয়ারী(২৪) নামে অভিযুক্ত অপর একজনকে আটক করে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের। এব্যাপারে ঘটনার শিকার যুবতী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ করলে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে থানা পুলিশ মামলা রুজু করে।
মামলার এজাহার ও ঘটনার শিকার যুবতী জানায়, গত এক বছর পূর্বে ঢাকার শনির আখড়া এলাকায় ওই যুবতীর সাথে অভিযুক্ত মামুন পাটওয়ারীর সাথে পরিচয় সূত্র ধরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে মামুন পাটওয়ারী তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে নিয়ে আসে। মামুন তার বাড়িতে ওই যুবতীকে আটকে রেখে টানা তিনদিন সে এবং তার অপর দুই বন্ধু মিলে গণধর্ষণ করে।
বিষয়টি শুক্রবার (৮ আগস্ট ২০২৫ ) টের পেয়ে স্থানীয় লোকজন মামুন ও ওই যুবতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ ভিকটিমের অভিযোগের আলোকে অপর অভিযুক্ত চাঁদপুর শহর ১১নং ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি মিরাজ পাটওয়ারীকে শনিবার (৯ আগস্ট ২০২৫) আটক করে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, গণধর্ষণের অভিযোগের আলোকে মামলা দায়ের পূর্বক দুই অভিযুক্তকে আটক করে শনিবার (৯ আগস্ট ২০২৫) চাঁদপুর আদালতে প্ররেণ করা হয়েছে। অন্যদিকে অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0


















