ফরিদগঞ্জে ভূমি সহায়তা কেন্দ্রের উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নের নাগরিকদের ভূমিসেবা সহজি করণের লক্ষ্যে ভূমি সহায়তা কেন্দ্র চালু হয়েছে। রোববার (১৭ আগস্ট ২০২৫) বিকালে পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সেবাকেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া। ভূমি সেবা সহায়তাকারী বিপ্লব দেবনাথের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, পৌর ভূমি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার ভূমিখাতের সকল সেবাকে জনগণের দোড়গোঁড়ায় পৌঁছে দিতে কাজ করছে। সেই লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে উপজেলা পর্যায়ে এক বা একাধিক ভূমি সহায়তা কেন্দ্র চালু করেছে। ফরিদগঞ্জ উপজেলায় দুটি সেবা কেন্দ্র চালু হয়েছে। আশা করছি জনগণ অনলাইন ভিত্তিক নিদিষ্ট সেবাগুলো এই কেন্দ্রগুলো থেকে নিতে পারবেন। সরকারি ভূমি অফিসে জনবল সংকট থাকায় জনসাধারণকে ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া বিভিন্ন স্থানে অনলাইন আবেদনগুলো করতে গিয়ে নানা রকম বিড়ম্বনা ও অর্থনাশ হচ্ছে। এই ভুমি সেবা কেন্দ্র থেকে সরকার নির্ধারিত ফি দিয়েই তারা অনলাইন আবেদন গুলো সম্পন্ন করতে পারবেন।
রোববার, ১৭ আগস্ট ২০২৫ খ্রি.
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0



















