ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন : চ্যাম্পিয়ন ব্যাচ-১৯

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে অনুষ্ঠিত ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির আয়োজনে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে খাজুরিয়া ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এসএসসি ব্যাচ-১৯ দল।

খেলা শেষে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া । টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নবী নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন