বাংলাদেশের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া : মোস্তফা খান সফরী

গোলাম মোস্তফা : চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক। তিনি একমাত্র এদেশের রাজনীতিতে হিংসার রাজনীতি করেননি। গৃহিণী থেকে দেশের জনগণের চাহিদার কারণে রাজনীতিতে এসে দেশ ও জনগণের স্বার্থে মানুষের সেবা করে গেছেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নতুন প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, ইনশাআল্লাহ নতুন প্রজন্মের ভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে যাবে।
তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশকে নিয়ে একটি মহল নানামুখী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের মধ্যে নানা কারণে মতভেদ থাকতেই পারে। কিন্তু মনে রাখতে হবে দল ও ধানের শীষের বিষয়ে আমরা এক ও অভিন্ন তাই আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা ঐকবদ্ধ হয়ে দলের মনোনীত ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করি।
জনাব মোস্তফা খান সফরী শুক্রবার (২৮ নভেম্বর ‘২৫ ইং) বিকেলে চাঁদপুর সদর উপজেলার সফরমালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
কল্যাণপুর ইউনিয়ন বিএনপির পক্ষে স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মিজির আয়োজনে আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম ও চাঁদপুর পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝির আসু সুস্থতায় আয়োজিত মিলাদ ও দোয়ার মাহফিলে মোনাজাত পূর্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মিজির সভাপতিত্বে উক্ত মিলাদ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিউস শাহাদাৎ ওয়াসিম পাটোয়ারী, বিএনপি নেতা ও ঢাকা বারের আইনজীবী অ্যাডঃ এ এইচ এম আশ্রাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাত, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন বার্ট, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, জেলা ছাত্র দলের নেতা সুকুমার রায় ও কল্যাণপুর ইউনিয়ন বিএনপির নেতা কাদির খান।।
এছাড়াও উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন সফরমালী কেন্দ্রীয় ঈদগাহ খতিব মাওঃ শাহাদাত হোসেন
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
Views: 0





















