বাবু গাজীর পরিবারে শোকের ছায়া, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা হারুনুর রশিদ

আনিছুর রহমান সুজন :  শনিবার (১৬ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাও গ্রামের গাজী বাড়িতে নৃশংস ভাবে খুনের শিকার হওয়া বাবু গাজীর বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতকালে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেছেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সর্বশেষ সুস্থ ভোটে আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তারপর দীর্ঘ সময় কেটেগেলেও জনগণ গত তিনটি নির্বাচনে বোট দিতে পারেনি।

ফলে যেখানে যাই সেখানেই তারা আমাকে এখনো তাদের এমপি বলে অভিহিত করে। জনগণের কাছ থেকে এর থেকে বড়ো পাওয়া আর কী থাকতে পারে। তাই যখন যেখানে কোন মানুষ অসুষ্থ হয়ে পড়ে, হঠাৎ করেই কোন সমাজকর্মী, নেতৃবৃন্দ বা কর্মী মৃত্যু বরণ করেছেন সেখানেই ছুটে গিয়েছি। কবর জিয়ারত করে তাদের সদগতির জন্য দোয়া করেছি। কয়েকদিন আগে ফরিদগঞ্জের বড়গাঁও গ্রামে বাবু গাজী খুনের যেই নৃশংস ঘটনা ঘটেছে তা মেনে নেয়া যায় না। তাই শনিবার (১৬ আগস্ট ২০২৫) তাদের বাড়িতে ছুটে এসেছি। তাদের দুরাবস্থা দেখে চোখের পানি ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে শান্তনা দেয়ার ভাষা নেই। তাদের পাশে তাকার কথা বলেছি। আহতের চিকিৎসা খরচ বাবদ, সদ্য বিধবা বাবু গাজী স্ত্রীকে, তার শিশু সন্তানকে এবং বাবু গাজী অসুস্থ মাকে আর্থিক সহায়তা দিয়ে তাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি। একই সাথে আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি, তাদের সার্বক্ষনিক খোঁজ রাখার জন্য। আগামী দিনেও তাদের পাশে থাকবো।

এসময়ে তার সফর সঙ্গি হিসেবে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পা;ক সেলিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, সদস্য বাবুল গাজী, বিএনপি নেতা আ: জলিল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক সেলিম রাঢ়ী, হারুণ পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, উপজেলা ছাত্রদলের তারেক হোসেন, মনির হোসেন, মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শতাধিক মসজিদে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়েছে। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর তত্ত্বাবধানে এসব দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এ রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার নেক হায়াত ও সুস্বাস্থ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্বাস্থ্য কামনা, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ খ্রি., ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

Loading

শেয়ার করুন