বীর মুক্তিযোদ্ধা মোশারফ মাষ্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার ভগ্নিপতি মোঃ মোশারফ হোসেন মাষ্টার গত ০৪ ডিসেম্বর রাত আটটায় ঢাকায় তার নীজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না,,রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮৫) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ পূত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ০৫ ডিসেম্বর যোহর নামাজ বাদ নিশ্চিন্তপুর কলেজ মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী ভূমি রহমত উল্লাহ ও অফিসার ইনচার্জ রবিউল হক। এসময় মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পূত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালালউদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মুবিন, কর্নেল (অব) মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাড, শহিদুল ইসলাম চন্দন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন খান, সাবেক চেয়ারম্যান আলামিন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। জানাজায় অংশ গ্রহনকারী সকলে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
০৬ ডিসেম্বর ২০২৫
Views: 0





















