বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লায়ন হারুনুর রশিদ এর শোক

আনিছুর রহমান সুজন :  বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে (ইন্না…….. রাজেউন) গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ম মো. হারুনুর রশিদ।

এক শোক বার্তায় তিনি বলেন, গণতন্ত্রের মানসকন্যা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের রাজনীতিতে এক বড় ধরনের অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের রাজনীতিতে যখন দুর্যোগের ঘনঘটা তখন গৃহবধূ হিসেবে থাকা বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নিয়ে শুধু বিএনপিকে নয়, এদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তিনি।

২৪ এর গণঅভ্যুত্থানে তিনি ছিলেন ঐক্যের প্রতীক। তার মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠন এবং উপজেলাবাসীর পক্ষে শোকাহত এবং জিয়া পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন