মতলবে হাতপাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী’র পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হচ্ছে।

রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার জোড়পুল বাজার এলাকায় প্রার্থীর পক্ষে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার নেতৃবৃন্দ।

প্রচার অভিযানে নেতৃত্ব দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার সভাপতি হাফেজ রাসেল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়নপুর পৌরসভার প্রচার সম্পাদক মাওলানা ওমর বিন শামস, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা আল আমিন সাইফী কাশিমপুরী,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসাধারণের মাঝে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

সোমবার, ২৮ জুলাই ২০২৫

Loading

শেয়ার করুন