মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানের নিষেধাজ্ঞা রাত বারটায় শেষ, জেলেরা নামবে নদীতে

গোলাম নবী খোকনঃ চাঁদপুর জেলার মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল হতে চাঁদপুরের নামায় চরবৈরব পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার নদীতে গত ১ লা মার্চ হতে ৩০ এপ্রিল দুই মাস মৎস্য আইনে সরকার ঘোষিত অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকে।
গত ৩০ এপ্রিল রাত বারটায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনার নিষেধাজ্ঞা শেষ। গত দু,মাস অভিযানে এ পর্যন্ত ২৭ টন জাটকা ইলিশ জব্দ করা হয় । এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনা হয় ১১ টি, অভিযান ১৮০ টি, জাল জব্দ করা হয় ১৫ লক্ষ মিটার, বেহুন্দী ও অন্যান্য জাল জব্দ ২০০টি, নৌকা জব্দ করা হয় ৭টি। ৫ জন জেলেকে দেয়া হয় জেল ও ১২ জন জেলেকে ৩২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেঘনা নদীতে এখন আর জেলেদের মাছ ধরার বাধা থাকলোনা। জাটকা, গুড়া ও পোনা মাছ ধরা সব সময়ই মৎস্য আইনে বাধা আছে।
প্রকাশ : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















