মতলব উত্তরে চাঁদা না দেওয়ায় যুবককে অপহরণ ও মারধরের অভিযোগ

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে চাঁদা না দেওয়ায় এক যুবককে অপহরণ ও মারধরের অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগী মহন গাজী (৫৫) মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ মে ২০২৫) বিকেল আনুমানিক ৫টার দিকে মোহনপুর এলাকায় মহসিন খালাসির বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

বাদী মহন গাজী জানান, তিনি মহসিন খালাসির অনুপস্থিতিতে তার গ্রামের বাড়ি দেখাশোনার দায়িত্বে ছিলেন। সেই অনুযায়ী বাড়িটি তালাবদ্ধ করে রাখেন তিনি।

ঘটনার দিন অভিযুক্ত মো. নাহিদ (৩০), মো. জিসান (২৫) ও আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ উক্ত স্থানে এসে তালার চাবি দাবি করেন। বাদী চাবি দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করে মাটিতে ফেলে দেন। বাদীর ছেলে নূর নবী (২২) পিতাকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করে অভিযুক্তরা। পরে জোরপূর্বক মোটরসাইকেলে করে নূর নবীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা। পরবর্তীতে নূরনবীকে একলাশপুর ইউনিয়নের নয়নগর বটতলায় অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লিকে নিয়ে আসেন। মুমূর্ষ অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নূরনবী এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে নূর নবীকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। ফোনে কথা বলার সময় বাদী তার ছেলের কান্নার আওয়াজ শুনতে পান এবং বুঝতে পারেন, তাকে মারধর করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ছেলের নিরাপত্তা ও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ :  সোমবার, ০৫ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন