মতলব উত্তরে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস  উপলক্ষে আলোচনা সভা

গোলাম নবী খোকনঃ ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতি সংঘের সাধারণ পরিষদ ১৮ ডিসেম্বর কে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষনা করার পর থেকে প্রতিবছর দেশ জুড়ে দিনটি পালিত হয়ে আসছে। এ দিবসটিতে অভিবাসীরা যেসব সমস্যার মুখোমুখি হন ; যেমন বৈষম্য শোষণ এবং সানাজিক একীকরণের ক্ষেত্রে বাধা, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়।

তিনি বলেন বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কাজের জন্য দেশ ত্যাগ করেন। সঠিক নিয়ম নীতি না জেনে বিদেশে গিয়ে অভিবাসী কর্মীরা বিভিন্ন ভাবে নাজেহাল হয়ে থাকে। সেজ্য দক্ষ হয়ে সরকারি নিয়ম মেনে বিদেশ যেতে হবে। অভিবাসী কর্মীরা বিদেশে কাজ করে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে রাষ্ট্র তথা এদেশের মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলে, সেজন্য নিরাপদ অভিবাসন ব্যবস্থা চালু রাখতে হবে। ১৮ ডিসেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সিমস্ প্রকল্প সিসিডিএ এর উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে উপরোক্ত কথা গুলো বলেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

এ ছাড়া বক্তব্য রাখেন টিএইচও ডাঃ মাহবুবুর রহমান, ওসি তদন্ত প্রদীপ মন্ডল, কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, পল্লী বিদ্যুৎ এজিএম তরিকুল ইসলাম, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক গোলাম নবী খোকন, সফিকুল ইসলাম রানা, লিয়াকত আলী প্রমূখ। এছাড়া সিমস্ প্রকল্প ও সিসিডিএ এর প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে দিবসটি উপলক্ষে রেলী করা হয়।

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন