মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় মিলল ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যাক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেরিবাদ সংলগ্ন ব্রীজের গোড়ায় ঝোপঝাড়ের ভিতরে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগজিন সহ ১টি সক্রিয় বিদেশী পিস্তল উদ্ধার করে।

থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধার পিস্তলটি ইন্ডিয়ার তৈরি যার গায়ে ইংরেজিতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশ :  শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন