মতলব উত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

গোলাম নবী খোকনঃচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বোরো ধানের (উফশী জাতের) বীজ, সার ও হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে বোরো ধানের (উফশী জাতের) বীজ, সার ও হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্ব ) উপজেলা পরিষদ চত্ত্বরে বীজ ও সার বিতরন অনুষ্টানে
উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি,এসময় বক্তব্য রাখেন হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লা, প্রানী সম্পাদ কর্মকর্তা শ্যামল কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার আশ্রফুল আলম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ।
১৪ টি ইউনিয়ন ও ১ পৌরসভার ৭’শ কৃষকদের মাঝে হাইব্রিড বীজ ও উচ্চ ধানের ফলনশীল বীজ এবং ডিএপি, এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।
প্রধান অতিথি মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করার ব্যবস্থা করার জন্য। এতে করে প্রান্তিক কৃষকদের অনেক উপকার হবে। সেই সাথে সরকারের যে উৎপাদন লক্ষ্যমাত্রা তা পূরণ হবে।
উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সকলের সহযোগিতায় আমরা তালিকা প্রস্তুত করে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে পেরেছি । সকলের সহযোগিতার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
০৪ ডিসেম্বর ২০২৫
![]()





















