মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ মিছিল অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রানা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে গণজাগরণ তৈরির লক্ষ্যে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে থানা সড়ক ও বাজারের প্রধান অলিগলি প্রদক্ষিণ করে শেষ হয়। এতে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মতলব উত্তরের ছেংগারচর বাজার এলাকায় এক বিশাল জনসমুদ্রের সৃষ্টি হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-০২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।
গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ আবদুল মোবিন বলেন, আমাদের লক্ষ্য—এই দেশ ও জাতিকে আল-কুরআনের আলোতে পরিচালিত করা। একটি আদর্শিক, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সংসদ আল্লাহ বিধান মোতাবেক পরিচালিত করতে চাই, যেন দেশে ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার লালসায় নয়, বরং মানুষের কল্যাণে এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় রাজপথে রয়েছে ও থাকবে ইনশাআল্লাহ।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব উত্তর উপজেলার আমীর দেওয়ান আবুল বাসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের সভাপতি মাওলানা এস.এম. রবিউল আলম, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, ওলামা পরিষদের সভাপতি মো. হোসাইন আহমেদ ও যুব বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখা থেকে আগত প্রায় এক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই কর্মসূচিতে।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
![]()


















