মেঘনায় অভিযান: শতাধিক চায়না দুয়ারী চাঁইসহ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

সফিকুল ইসলাম রানা : মেঘনা নদীতে মা মাছ ও পোনা রক্ষায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা অভিযানে ষাটনল, দশানী, মোহনপুর, বাহাদুরপুর ও সটাকী এলাকার নদীপথ থেকে ২টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই, ১টি বেহুন্দী জাল, ১টি ভেসাল জাল এবং ১০৬টি চায়না দুয়ারী চাঁই জব্দ করে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তার সঙ্গে ছিলেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানসহ নৌ পুলিশ সদস্যরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদীতে চায়না দুয়ারী চাঁই, ভেসাল ও বেহুন্দী জাল ব্যবহার করে মাছ শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা জেলেদের সচেতন করছি এবং যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. কামরুজ্জামান বলেন, অবৈধ মাছ ধরার সরঞ্জাম নদী থেকে সরিয়ে না নিলে মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযানে স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত থেকে সহায়তা করেন। তারা আশা প্রকাশ করেন, এসব কার্যক্রম নদীতে মাছের সংখ্যা বাড়াতে সহায়তা করবে।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Loading

শেয়ার করুন