মেঘনা ও ধনাগোদা নদীতে বরশি পেতে জীবন চালায় বেঁধে সম্প্রদায়

সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা ও মেঘনা নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে এক অনন্য জীবনধারা, যেখানে নদীই জীবিকার প্রধান ভরসা। এখানকার এক বিশেষ সম্প্রদায়, যাদের সবাই ‘সওদাগর’ উপাধিতে পরিচিত, তারা বরশি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বিশেষ করে একলাসপুর, দশানী, শিকিরচর, সটাকী ও বেলতলী এলাকায় বসবাসকারী এই বেঁধে সম্প্রদায়ের মানুষজন নৌকা নিয়ে নদীতে নেমে বরশি পেতে মাছ শিকার করে।
নদীর বুকে বরশি ফেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তারা, কখন কোন বড়শিতে ধরা পড়বে রুই, কাতল, পাঙ্গাস কিংবা বোয়াল। দিনে দিনে এটি শুধুমাত্র একটি পেশা নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।
মতলব উত্তরের বেঁধে সম্প্রদায়ের জসিম সওদাগর বলেন, ছোটবেলা থেকেই নদীর সঙ্গে বড় হয়েছি। আমার বাবাও এইভাবে মাছ ধরতেন। এখন আমিও একই কাজ করি। যদি বেশি মাছ পাই, বাজারে বিক্রি করি। আর কম হলে নিজেরা খাই। নদীই আমাদের জীবনের ভরসা।
আনোয়ার সওদাগর জানান, মাছ ধরার জন্য রাতেও নদীতে থাকি। অনেক কষ্ট করতে হয়, কিন্তু মাছ পেলে পরিশ্রম সার্থক হয়। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয়, তাহলে আমরা আরও ভালোভাবে জীবন চালাতে পারতাম।
সাবুল সওদাগরের ভাষ্য, নদীর পানি কমলে মাছও কমে যায়। তখন সংসার চালাতে কষ্ট হয়। কিন্তু মাছ ধরার এই কাজ ছেড়ে দিতে পারি না। এটাই আমাদের পূর্বপুরুষদের পেশা, আমরাও ধরে রেখেছি।
আলো রানী, একজন নারী মৎস্যজীবী বলেন, আমি আমার স্বামীর সঙ্গে নৌকায় যাই। কখনো বরশি ধরতে সাহায্য করি, কখনো মাছের হিসাব রাখি। আমাদের নারীরাও এই জীবিকার অংশ। কিন্তু অনেক সময় নারী হিসেবে আমরা কোনো সহায়তা পাই না। আমাদের জন্য প্রশিক্ষণ বা সাহায্য পেলে আরও ভালোভাবে কাজে অংশ নিতে পারতাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল আল মামুন বলেন, বেঁদে সম্প্রদায় একটি উপেক্ষিত জনগোষ্ঠী হলেও তারা দীর্ঘদিন ধরে নদীকেন্দ্রিক জীবিকা নির্ভর করে জীবন পরিচালনা করছে। সরকারিভাবে তাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা, প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। আমরা তাদের তালিকাভুক্ত করতে কাজ করছি, যাতে তারা উন্নয়নের মূলধারায় আসতে পারে।
এইভাবে ধনাগোদা ও মেঘনার বুক জুড়ে প্রতিদিনের জীবন যুদ্ধে অংশ নেয় শত শত বেঁধে সম্প্রদায়ের মানুষ। বরশি, নৌকা আর একটুখানি আশা নিয়েই তারা আগামীর দিনগুলো সাজিয়ে তোলে।
প্রকাশ : সোমবার, ০৫ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















