শাহরাস্তিতে জামায়াত নেতার মুক্তিতে শুকরানা সমাবেশ ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল (ভারপ্রাপ্ত) এ টি এম আজহারুল ইসলাম এর মুক্তিতে শাহরাস্তিতে শুকরানা সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে (বুধবার) বিকেলে উপজেলা হলরুমে জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াত ইসলামীর আমীর মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের কোন অপরাধ ছিল না, আদালতের কাঁধে বন্দুক রেখে তাদেরকে ফাঁসির রায় দেয়া হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ কর্তৃক সকল খুনের বিচার করতে হবে।

তিনি আরো বলেন, জুলাইয়ের সকল শহীদদের বিচার করা ছাড়া এ বাংলায় কোন নির্বাচন চাই না। রাষ্ট্র সংস্কারের বিষয় বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত করতে হব, রাষ্ট্র সংস্কারের নামে জুলাইয়ে শহীদদের হত্যার বিচার ও নির্বাচন যেন না পেছানো হয় সে দিকেও লক্ষ্য রাখতে হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওঃ মাঈন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মু. বাদশা ফয়সাল, পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেন, রায়শ্রী উত্তর ইউনিয়ন আমীর মাষ্টার সালাউদ্দিন গাজী, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আমীর মাওঃ মাছুম বিল্লাহ, চিতোষী পূর্ব ইউনিয়ন আমীর মাওঃ আমিনুল ইসলাম, চিতোষী পশ্চিম ইউনিয়ন আমীর মকবুল হোসাইন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন সেক্রেটারি হুমায়ন কবির, সূচীপাড়া উত্তর ইউনিয়ন আমীর মাওঃ জালাল হোসাইন, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য যথাক্রমে ডাঃ আবুল বাশার, আব্দুল আউয়াল, ডাঃ জাকির হোসেন, মাওঃ সাব্বির আহমেদ ওসমানীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ওলামা, শ্রমিক, যুব বিভাগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন