স্বামীর পাঠানো টাকায় ‘ধার’ : মতলব উত্তরে গৃহবধূর বিষণ্ন পরিণতি

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বামীর পাঠানো টাকা ও স্বর্ণালংকার অন্যকে ধার দেওয়াকে কেন্দ্র করে গৃহবধূ মালঞ্চ বেগম পারভীন (৪০) আত্মহত্যা করেছেন। রবিবার (১০ আগস্ট) সকাল অনুমান ৬টা ৩০ মিনিটে ইসলামাবাদ ইউনিয়নের জঙ্গল ইসলামাবাদ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বিদেশে থাকাকালীন পাঠানো টাকা ও স্বর্ণালংকার অন্যকে ধার দেওয়ার বিষয়ে স্বামীর জিজ্ঞাসাবাদে হতাশ হয়ে মালঞ্চ বেগম নিজ শয়নকক্ষে পরিবারের অগোচরে চাল সংরক্ষণের কেরির ট্যাবলেট (কীটনাশক) সেবন করেন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চাঁদপুর সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবুর হাট বাজারে দুপুর ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মৃত মালঞ্চ বেগম স্থানীয় মৃত হারুন অর রশিদ ও রুপজান বেগমের কন্যা এবং মো. মিন্টু পাটোয়ারীর স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
রোববার, ১০ আগস্ট ২০২৫
২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0





















