হাজীগঞ্জের আলীগঞ্জ মোল্লা বাড়ির রাস্তার বেহাল দশা: স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড আলীগঞ্জ মোল্লা বাড়ির রাস্তার বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ। রাস্তাটি অস্বাভাবিক অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। বিশেষ করে দৈনন্দিন আসা-যাওয়া করা পথচারী স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

এ জন গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকায় দৈনন্দিন পথচারী এলাকার মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিএনজি অটো ব্যান সহ যানবাহন চলাচল করা তো দূরের কথা পায়ে হাঁটায় দুষ্কর হয়ে পড়ছে। দ্রুতভাবে প্রয়োজনীয় সংস্কার করা জরুরী। প্রতিনিয়ত শিশু এবং বয়স্করা এ রাস্তা দিয়ে যাতায়াতের সময় জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রয়োজনীয় সংস্কারের অভাব রাস্তাটি দীর্ঘদিন ধরে চৌচির হয়ে আছে। প্রয়োজনীয় মেরামত বা সংস্কার করা প্রয়োজন। রাস্তাটির পাশে একটি মসজিদ থাকায় এর গুরুত্ব আরও বেশি, যা প্রতিদিন অনেক মানুষের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এলাকার বাসীর দাবি রাস্তাটি দ্রুত ঠিক করার।

এ ব্যাপারে, মামুন মোল্লা, বিল্লাল মোল্লা, আরিফ মোল্লা বলেন, আমাদের এই রাস্তাটির দীর্ঘদিনের সমস্যা। পাকা রাস্তা ভেঙ্গে চৌচির হয়ে আছে। শিশু কিশোর বৃদ্ধ রা দৈনন্দিন আসা-যাওয়ার সময় পড়ে বিভিন্ন সময় ব্যাথা পাচ্ছে। স্কুলে আসা যাওয়ার সময় কচিকাঁচা শিশুরা পড়ে ব্যাথা পাচ্ছে। বয়স্ক ব্যক্তিরা মসজিদে নামাজ পড়তে আসা যাওয়ার সময় পড়ে যাচ্ছে। ওই রাস্তাটির সংস্কার কাজ করতে প্রমিসনের ঊর্ধ্বতন মহলের কাছে শুদৃষ্টি কামনা করছি।

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন