হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নে সপ্রাবি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৬ এর হাটিলা পশ্চিম ইউনিয়নে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে উপজেলার ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পযার্য়ে (বালক ও বালিকাদের) টুর্নামেন্টের চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী।
নোয়াপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব মজুমদারের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. মোশারফ হোসেন স্বপন মজুমদার, ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. জসিম উদ্দিন কাঞ্চন।
আরও উপস্থিত ছিলেন, কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, সাঁড়াশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, দক্ষিণ পূর্ব ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন (জাহিদ), ধড্ডা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, দক্ষিণ ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দিন পাটওয়ারী, কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন চন্দ্র আইচ, ধড্ডা দক্ষিণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল, মধ্য ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম, দক্ষিণ ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাইজু আক্তার, কোহিনুর বেগম, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর কাহার মজুমদার, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় (বালক) নোয়াপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করেন,দক্ষিণ ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
অন্য দিকে (বালিকা) দক্ষিণ ধড্ডা প্রাথমিক বিদ্যালয়কে ০-২ গোলে পরাজিত করেন কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
সবশেষে পরাজিতদের রানার্স আপ ও বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন টফি তুলে দেন অতিথি বৃন্দ। খেলা পরিচালনা করেন,পাতানিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম।
বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীরা (বালক ও বালিকারা) পুরস্কার পেয়ে উল্লাসে মেতে উঠে। পরবর্তীতে বিজয়ীরা উপজেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে।
প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 3
























