হাজীগঞ্জে ইনসাফ হাসপাতাল এন্ড ইনফার্টিলিটি সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে ইনসাফ হাসপাতাল এন্ড ইনফার্টিলিটি সেন্টার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মো. শামীম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, এসময় উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. ইসমত জাহান (শান্তা), ডা. এম আর হক রায়হান, ডা. মো. হীরা মিয়া, ডা. শাহ মো. নাহিদ ইসলাম, ডা. মো. শরীফ আহমেদ, ডা. মো. সাদ্দাম হোসেন, ডা. সামসাদ হাবিব ববি, ডা. শিব্বির আহমাদ এবং ডা. মো. ইয়াছিন মিয়া।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলাম, সভাপতি রোটা আশরাফুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা এবং সহ-সভাপতি মিজানুর রহমানসহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ খ্রি.

Views: 8























