হাজীগঞ্জে গোপন অভিযানে বিদেশি মদের চালান জব্দ

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনী অভিযান পরিচালা করে বিশেষ গোপন সংবাদের মাধ্যমে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সুবেদ চন্দ্র পাল, পিতা- রবীন্দ্র চন্দ্র পাল, মাতা- শান্তি বালা পাল, সাং- বিনন্দিয়ারচর, ডাকঘর- ময়নামতি বাজার, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা বর্তমান সাং- মকিমাবাদ, (৫নং ওয়ার্ড), থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর এর ভাড়াকৃত বিভিন্ন ধরনের মালামাল রাখার গোডাউনে অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন ব্রান্ডের ১২৬ বোতল বিদেশী মদের বোতল ও হুইস্কি, যাহার বাজার মূল্য অনুমান ৫ লক্ষ ৯০ হাজার ৭ শত টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা কালে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে আসামী সুবেদ চন্দ্র পাল ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বর্নিত পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
হাজীগঞ্জ বাজার এলাকায় তল্লাশি চালিয়ে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িতরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাদক দ্রব্য পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গল বার, ০৮ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0




















