হাজীগঞ্জে জামায়াতে উদ্যোগে জুলাই ছাত্র জনতার প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল ও সমাবেশ

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট ২০২৫ মঙ্গলবার হাজীগঞ্জ বাজার এক বর্নাঢ্য গনমিছিল প্রদক্ষিন শেষে বিশ্বরোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহ সেক্রেটারি শাহরাস্তি-হাজীগঞ্জ চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, বিগত ১৬ বছরের বেশি সময় ধরে  জামায়াতে ইসলামী সহ এ দেশের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা, গুম, খুন, লুটতরাজ শুরু করে দিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ। তাঁর কারনে তিলে তিলে সমাধিত হয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব সাধারন ছাত্র-জনতার জীবনের বিনিময় আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো দলের নেতা জামায়াতে ইসলামীর আভ্যন্তরিন বিষয় যেমন বায়তুলমাল, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ সম্মন্ধে প্রশ্ন তুলছেন। আমরা ঐ দল ও নেতার নাম ধরে কথা বলতে চাই না। জামায়াত যেই গতিতে আগাচ্ছে, সেই গতিতেই আগাবে। তাঁরা ভুলে গেছেন অতীতের একটা ক্ষমতাসিন শক্তি জামায়াতের পিছনে লেগে জামায়াতের আভ্যন্তরিন বিষয়ে  নাক গলিয়ে, জামায়াতকে নিষিদ্ধ করে তাঁরা পালিয়ে যেতে বাধ্য  হয়েছে।

হাজীগঞ্জ পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বড়কূল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান ও নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, মাওলানা শরীফ হোসাইন, সেক্রেটারি জয়নাল আবেদীন, হাজীগঞ্জ পৌর সভার নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ।

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Loading

শেয়ার করুন