হাজীগঞ্জে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে চারাগাছ রোপন ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ কাজের উদ্বোধন করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মুফতি মো. আব্দুর রউফ। এসময় তিনি দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন। উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মাদ্রাসা, মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপন ও বিতরণ করেন, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ কামাল গাজী বলেন, আগামী বর্ষার সিজনে পরিবেশবান্ধব বিলুপ্ত হওয়ার পথে ১ হাজার বাংলাদেশের ঐতিহ্যবাহী তাল গাছ ও খেজুর গাছ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে রোপন করবেন বলে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।
উল্লেখ্য ৩ জানুয়ারি ফাউন্ডেশনের উদ্যোগে রেল স্টেশন, বাস স্টেশন, বেদে পল্লী, ধর্মীয় প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা’সহ হাট-বাজারে ভাসমান ছিন্নমূল ও উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের এমন মানবিক ও সামাজিক কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষ এবং সুধীজন সমাজ জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান। পাশাপাশি এমন কাজ ধারাবাহিক ও অব্যাহৃত রাখার জন্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজি, আলহাজ্ব মো. আনোয়ার হোসেন বতু, ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল এমএ মতিন মজুমদার, ভাইস চেয়ারম্যান হাফেজ মো. শাহাদাত হোসেন প্রাধানীয়া, সচিব মোহাম্মদ কামাল গাজী, কার্যকরি সদস্য মো. সহিদুল ইসলাম মানিক, মো. সাদ্দাম হোসেন হেলাল, মো. আব্দুলাহ্ আল-মামুন, মো. আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশিত : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
![]()





















