২১ ফ্রেরুয়ারী ও রাজনৈতিক প্রেক্ষিত বিষয়ে সাংবাদিকদের সাথে ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি

গোলাম নবী খোকনঃ চাঁদপুর -২আসন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত একটি সংসদীয় আসন। এই আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি।

তিনি ডাক্তারী পেশা ছেড়ে দিয়ে রাজনীতি করার আগ্রহ প্রকাশ করছেন। কেন এ মহতি পেশা ছেড়ে দিয়ে রাজনীতি করার আগ্রহ প্রকাশ করছেন? এ প্রসঙ্গে আনিসুল আউয়াল বলেন, ডাক্তারী পেশাও কিন্তু একটি মহৎ পেশা, এ পেশায় শুধু মানুষের চিকিৎসা সেবা নিয়েই কাজ করতে হয়, এর বেশী কিছু করা সম্ভব হয়না, সেজন্য তিনি রাজনীতি নিয়ে এগুচ্ছেন।

ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি একজন চ্যান্সেলর্স গোল্ড মেডেল উইনার এবং একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। তিনি ছাত্র জীবনে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র দলের প্রথম আহবায়ক ছিলেন এবং পরবর্তীতে নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এর সদস্য ও মতলব ডক্টরস ফোরামের যুগ্ম আহবায়ক সহ অসংখ্য সমাজ সেবামূলক সংগঠনে জড়িত থেকে তিনি নিরলসভাবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।

তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বৃহত্তর মতলবের আপামর জনসাধারণের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আনিসুল আউয়াল পিএইচডি’র মতলব উত্তর ও দক্ষিণ নিয়ে অনেক ভাবনা, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়ীবাঁধকে নতুন করে সাজানো, ইরিকেশন ও সেচ ব্যবস্থা একটি নিয়মের মধ্যে রেখে কাজ করা, পানি নিষ্কাশন ব্যবস্থা চালু রাখা, বাঁধের ভিতর বাহির যে সমস্ত অনাবাদি জমি রয়েছে, এইগুলোকে চাষের আওতায় এনে মৎস্য খামার, হাঁস মুরগির খামার, গবাদি পশুর খামার তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা।

মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভার বিভিন্ন কাঁচা পাকা সড়ক, বেড়ীবাঁধ সড়ক ও মতলব দক্ষিণ উপজেলা ও পৌরসভার যতগুলো কাঁচা পাকা সড়ক আছে ঐ সমস্ত সড়ক গুলোতে সোলার প্যানেল স্থাপন করে অন্ধকার থেকে মানুষকে আলোকিত করে তোলা।

সড়ক ও জনপদগুলোর টেকসই উন্নয়ন, বৃহত্তর মতলবে জনসাধারণের কর্মসংস্থানের জন্য ইন্ডাস্ট্রি স্থাপন, রেললাইন সংযোগ ও গ্যাস সংযোগ স্থাপন করা জরুরী বলে মনে করেন ও এগুলো তার ভাবনা রয়েছে বলে তিনি জানান।

গত ১৯ ফ্রেরুয়ারী মতলব উত্তর উপজেলার নিজ গ্রামের বাড়ি এনায়েত নগর ধনাগোদা নদীর তীরে বসে ভাষার মাস ফ্রেরুয়ারী ও অমর একুশে ফ্রেরুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান পিএইচডি ডাঃ আনিসুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন। নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক ও ‘চাঁদপুর টিভি’ এবং ‘বাংলা নিউজ ২৪ ডট টিভি’র সত্ত্বাধিকারী মোঃ আলআমীন পারভেজ।

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

Loading

শেয়ার করুন