অঙ্গীকার বন্ধু সংগঠন ও সমাজকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে পুরস্কার বিতরণ

সাদ্দাম হোসেন ও ইমরান নাজির : মতলব উত্তর উপজেলায় অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার উদ্যোগে ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী মেধাবৃত্তি ও বর্ণ প্রতিযোগিতা শেষে এক জমকালো আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ছেঙ্গারচর পৌর অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব আল-রশিদ ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

এর পূর্বে আলোচনা সভায় তিনি বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হলে শুধু বইয়ের পড়াশোনা নয়, সৃজনশীল প্রতিযোগিতারও প্রয়োজন আছে। এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার মতলব উত্তর উপজেলার সমন্বয়ক এবং এলিট পরিষদ সদস্য সোহেল রানা সরকার । তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আমরা প্রতিবছর এ ধরনের আয়োজন করতে চাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই এই মেরুদণ্ডকে শক্তিশালী করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আল আমিন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আউয়ালও মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিপু, সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, সাংবাদিক শামসুজ্জামান ডলার, সাঈয়েদুল আরেফিন শ্যামল, আরিফ উল্লাহ ও আব্দুল মান্নান সাগর প্রমুখ।

অন্যান্য বক্তারা বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের পুরস্কৃত করা নয়, বরং শিক্ষার প্রতি তাদের ভালোবাসা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক এএস পলাশ মেধা বৃত্তি ও বর্ণ প্রতিযোগিতার কার্যক্রম উপস্থাপন করেন উপকমিটির আহবায়ক মোঃ রাসেল মিয়া, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সালাউদ্দিন খান।

আয়োজক সূত্র জানায়, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। বর্ণ প্রতিযোগিতা ও মেধাবৃত্তি পরীক্ষায় সেরা হওয়া শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

শিক্ষার্থীরা পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। অভিভাবকেরা জানান, এ ধরনের প্রতিযোগিতা তাদের সন্তানদের পড়াশোনায় মনোযোগী করে তুলবে এবং মেধা বিকাশে সহায়ক হবে। এছাড়াও সংগঠন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান, সিমান্ত পাল ও শাকিল হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন শিশু শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লা ও গীতা পাঠ করেন দীপ শূর।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা শিক্ষা ও সমাজ উন্নয়নে এমন কর্মসূচি অব্যাহত রাখবেন।

শেয়ার করুন
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন