এম এ হান্নানকে বিএনপির প্রার্থী করার দাবিতে ফরিদগঞ্জে পৌর যুবদলের মিছিল সমাবেশ

ফরিদগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক দানবীর এম এ হান্নানকে প্রার্থী করার দাবি জানিয়ে মিছিল সমাবেশ করেছে ফরিদগঞ্জ পৌর যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকালে উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড মিছিল পূর্ব সমাবেশ পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবদলের সহসভাপতি মো. হিজবুল্ল্যাহ , সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মাসুদ মাস্টার, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ছানা উল্ল্যাহ, রিয়াদ হোসেন, পৌর যুবদল নেতা মো. তুহিনসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Views: 0






















