আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে সংবর্ধনা

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ৪জুলাই সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম নুরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবদুল হান্নান মাস্টার।

বক্তারা বলেন, আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও তিনি এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে আরও ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।

এসময় বক্তব্য রাখেন আব্বাস উদ্দীন গাজী, তাজুল ইসলাম গাজী, ফারুক খাঁন, রবিউল ইমাম বাবু, মোহন হোসেন মানিক, সবুজ পাটওয়ারী, নুর হোসেন গাজী এবং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিদারুল আলম হাসান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী সংবর্ধনার জন্য আয়োজক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও তিনি কাজ করে যাবেন। মাদকের বিরুদ্ধে স্থানীয় যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদেরকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

প্রকাশিত : শনিবার, ০৪ জুলাই ২০২৬ খ্রি
.

Views: 10

শেয়ার করুন