কচুয়ায় আইনজীবী সহকারীর বাড়ি ও মালামাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কচুয়া প্রতিনিধি : চাঁদপুর জজ কোর্টে কর্মরত আইনজীবী সহকারী মো. আব্দুল হালিম মোল্লার কচুয়ার সেঙ্গুয়ার গ্রামের নতুন বাড়ির গৃহ ও মূল্যবান মালামাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এতে গৃহে থাকা সিনিয়র আইনজীবি প্রয়াত আব্দুল মান্নান পাটওয়ারীর আইন পেশা সংক্রান্ত প্রয়োজনীয় বই, মূল্যবান আসবাবপত্র, কাগজপত্র, ইরেকট্রিক মালামালসহ গাছগাছালি পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে আইনজীনি সহকারী মো. আব্দুল হালিম মোল্লা জানান।

সরেজমিনে বৃহস্পতিবার রাশেদ, জসিম উদ্দিনসহ স্থানীয় লোকজন জানান, আব্দুল হালিম মোল্লা মোহরী পেশায় চাঁদপুর জজ কোর্টে কর্মরত থাকায় তিনি চাঁদপুরে বসবাস করছেন। মঙ্গলবার মধ্য রাতে হঠাৎ তার নতুন বাড়িতে আগুনের সূত্রপাত দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য পাশর্^বর্তী কয়েকটি ঘর ও গাছগাছালিসহ বড়ধরনের বিপদ থেকে রক্ষা পায়।

আব্দুল হালিম মোল্লা জানান, আমি পেশাগত কারনে চাঁদপুরে রয়েছি। বাড়িতে আসলে মাঝে মাঝে এ বাড়িতে থাকি। মঙ্গলবার রাতে কে বা কাহারা শত্রæতার জের ধরে আমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আমার মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। আমি তদন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোড় দাবী জানাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Views: 0

শেয়ার করুন