কচুয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ : প্রতিপক্ষের হামলায় স্ত্রী-স্বামী ও কন্যাসহ আহত ৩

কচুয়া প্রতিনিধি :

কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের ফকির বাড়ির চলাচলের সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্ত্রী-স্বামী ও যুবতী কন্যার উপর হামলা মারধর করার অভিযোগ উঠেছে।

২৬ জানুয়ারী সকালে শংকরপুর গ্রামের হাসান এর নেতৃত্বে কাজল, হোসেন, হানিফ, খাদিজা বেগম, অজুফা বেগম, হাসিনা বেগম ও নাসিমা বেগম গংদের বিরুদ্ধে ওই গ্রামের ইয়াসমিন বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর ফুলাজখম করার অভিযোগ উঠেছে। এসময় তার স্বামী সফিউল বাসার ও যুবতী কন্যা সৌরভী আক্তার এগিয়ে আসলে তাদেরও বেধরক মারধর করা হয়। এঘটনায় হামলার শিকার ইয়াসমিন বেগমের স্বমী সফিউল বাসার বাদী হয়ে ওইদিন থানায় প্রতিপক্ষ গংদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কচুয়া হাসপাতালে ফেরার পথে ভাড়াটিয়া লোকজন নিয়ে তাদের উপর পুনরায় হামলা চালিয়ে নগদ টাকা, অভিযোগের কপি ও মোবাইল সেট নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসমিন বেগম জানান, আমার স্বামী পেশাগত কাজে ”ট্টগ্রামে থাকেন। ঘটনার দিন রবিবার সকাল ১০ টার দিকে একই বাড়ির প্রতিবেশি হাসান ও হোসেন গংরা আমার সীমানায় এসে চলাচলের পথ নিয়ে হুমকি ধমকি দেয়। এক পর্যায়ে আমি বাধাঁ দিলে তারা আমার উপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পাশ^বর্তী খালে আমাকে হত্যার উদ্দেশ্যে ফেলে দেয়। এসময় আমার স্বামী ও যুবতী মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও বেধম মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে ইয়াসমিন বেগমের অবস্থা খুবই আশঙ্কাজনক।

ইয়াসমিন বেগমের স্বামী সফিউল বাসার জানান, পেশাগত কারনে আমি চট্টগ্রামে থাকায় প্রতিবেশি হাসান ও হোসেন গংরা বিভিন্ন সময় আমা বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও নানা ভাবে হয়রানি করে আসছেন। গত রবিবার চলাচলের পথকে কেন্দ্র করে জোরপূর্বক প্রবেশ করে আমার স্ত্রী ও আমার উপর হামলা চালায়। তাছাড়া আমার বাড়িঘরে ভাংচুর করে স্বর্ণগহনা, মালামালসহ ব্যাপক ক্ষতিসাধন করে এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে পুনরায় হামলা চালিয়ে আমার মেয়ের ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা, অভিযোগের কপি ও মূল্যবান মোবইল ছিনিয়ে যায়। অন্যদিকে হামলাকারীরা হাসপাতালে চিকিৎসা নিতে বাধাঁ সৃষ্টি করে বিভিন্ন ভাবে আমাদের প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছেন।

এব্যাপারে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, ইয়াসমিন বেগমের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অনুসন্ধান পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Views: 0

শেয়ার করুন