কচুয়ায় সাংবাদিক মুন্সির উপর হামলার অভিযোগ

কচুয়া প্রতিনিধি : কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামের মুন্সি বাড়ির অধিবাসি চাঁদপুর দিগন্ত কচুয়া প্রতিনিধি, কচুয়া দিশারী ক্যাডেট মাদ্রসার প্রধান শিক্ষক এবং কচুয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সম্মানীত সদস্য মোঃ শাহাদাত মুন্সির উপর হামলার ঘটনা ঘটেছে।

প্রতিপক্ষের হামলায় সাংবাদিক শাহাদাত মুন্সি আহত হন। খোজ নিয়ে জানা গেছে নিজ বাড়ির সীমানা, গাছ কাটাসহ পারিবারিক বিরোধের জের ধরে একই এলাকার মেহেদী গংরা বুধবার এ ঘটনা ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগি।

শাহাদাত মুন্সি জানান নিজ পৈত্রিক ভিটা বাড়ির ১০ থেকে ১৫টি বিভিন্ন জাতের গাছ হাকিম মুন্সির ছেলে মোঃ মেহেদীসহ আরো ৭/৮ জন। তিনি আরো জানান মেহেদী গংদের নিজস্ব গাছ কাটার পাশাপাশি শাহাদাত মুন্সির কয়েকটি গাছ কেটে পেলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটিরর এক পর্যায় সাংবাদিক শাহাদাত মুন্সির উপর হামলা চালায় প্রতিপক্ষ।

হামলায় আহত হয়ে শাহাদাত মুন্সি কচুয়া সরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত মোঃ মেহেদী জানান তাদের সঙ্গে আমাদের এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Views: 0

শেয়ার করুন