চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন হবে মডেল : আব্দুল হান্নান পাটওয়ারী

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার, ১১ নং চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নকে মডেল ও নান্দনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী *আব্দুল হান্নান পাটওয়ারী।
সাবেক ছাত্রদল ও যুবদল নেতা আব্দুল হান্নান পাটওয়ারী বলেন, “চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন পার্শ্ববর্তী উপজেলার সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন শিক্ষা, অবকাঠামো ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
উল্লেখ্য, আব্দুল হান্নান পাটওয়ারী ফরিদগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জিয়া পরিবারের একনিষ্ঠ কর্মী এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হারুন-অর-রশিদের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত। বিগত দিনে ১১নং চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং পরে ইউনিয়ন যুবদলের সাবেক সফল সভাপতি হিসেবে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন। দলের ক্রান্তিলগ্নে ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করতে গিয়ে তাকে বারবার কারানির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে।
শত প্রতিকূলতা ও জুলুম-নিপীড়ন উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে মাঠের নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় বর্তমানে তিনি চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
কর্মীবান্ধব এই ত্যাগী নেতা আরও বলেন, “জনগণের ভালোবাসাই আমার পথচলার প্রেরণা। বিগত দিনে যেভাবে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম, আগামীতেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। আমার মূল লক্ষ্য মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয়কে নির্মূল করে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার আহবান জানান।
Views: 13
























