চাঁদপুরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সফিকুল ইসলাম রানা :  বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চাঁদপুর জেলা শাখার (২০২৫-২০২৬) ইং দুই বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার ঘোষিত এ কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ মানিক মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ খলিলুর রহমান।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম পারভেজ পাটোয়ারী। এছাড়া সহ-সভাপতি হয়েছেন মোঃ নুরনবী, আবু সাঈদ চৌধুরী, মোঃ নোমান আল মুন, মোঃ রাকিবুল ইসলাম রাহাত, ফারুকুল ইসলাম শ্যামল, মোঃ ইউসুফ আলী শাকিল, মোঃ রাকিব আহমেদ, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ ফজলে রাব্বানী।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নিরব আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ পরান (ফরিদগঞ্জ), হাসান মাহমুদ সুমন, মেহেদী হাসান শিমুল, অনন্ত মজুমদার, মোঃ নাঈম আহমেদ ব্যাপারী ও মোঃ হাবিবুর রহমান। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ ইমরান প্রধান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ রুবেল হোসেন চৌধুরী। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ অহিদুর রহমান (সদর), মোঃ ইউসুফ ব্যাপারী, মোঃ আবু জাফর মিজি, মোঃ শাহীন প্রধান, মোঃ আরবী আহমেদ শাওন ও মোঃ শামীম মাঝি।

দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ তানবীর আহমেদ পাটোয়ারী এবং উপ-দপ্তর সম্পাদক হয়েছেন মুহাম্মদ হোসাইন সজিব। অর্থ সম্পাদক হয়েছেন ফারুক খান, সহ-অর্থ সম্পাদক হয়েছেন মোঃ রনি গাজী। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মোঃ সাদ সরকার, উপ-প্রচার সম্পাদক মোঃ মাসুম হোসেন।

এছাড়া সমাজসেবা সম্পাদক হয়েছেন নাবাহান হাসান জাহিদ, ক্রীড়া সম্পাদক মোঃ নুরে আলম, ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে সায়মা আক্তার, পাঠাগার সম্পাদক মোঃ ইয়ামিন পাঠান, রাজনৈতিক প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক আরমান রাব্বি, তথ্য ও গবেষণা সম্পাদক ফজলুর রহমান উজ্জ্বল, আইন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সিয়াম, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তন্ময় আহমেদ মিলন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা সম্পাদক সাকিব আহমেদ, গণমাধ্যম সম্পাদক মোঃ আরাফাত হোসেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মোঃ শাহপরান, মানবাধিকার সম্পাদক ফয়েজ মিয়াজী এবং ধর্ম সম্পাদক মেহেদী হাসান সাজ্জাদ।
কার্যকরী সদস্য হয়েছেন মেহেদী হাসান ইমন, মোঃ সিয়াম, শান্ত মাঝি ও সাইফুর রহমান সাজিদ।

নবনির্বাচিত সভাপতি মোঃ মানিক মিয়া কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাই। কেন্দ্রীয় কমিটির আস্থা ও সিদ্ধান্তে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করবো। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অতীতের ধারাবাহিকতায় আগামীতেও সংগ্রাম চালিয়ে যাবো। চাঁদপুর জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করবো অঙ্গীকারবদ্ধভাবে।

তিনি আরও বলেন, শুধু ছাত্র রাজনীতিতেই নয়, দেশের সাধারণ মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবো এবং যেকোনো অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দৃঢ় ও আপোষহীন অবস্থান নেবো। জয় হোক ন্যায়ের, জয় হোক ছাত্র অধিকারের।

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন