চাঁদপুর বাবুরহাটে জামায়াতের গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ

সিদ্দিকুর রহমান প্রামাণিক: চাঁদপুর বাবুরহাটে বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৪ নম্বর ওয়ার্ড, চাঁদপুর শহর শাখার আয়োজনে গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশকে সফল করতে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল বাদ আছর বাবুরহাট বড়মসজিদের সমনে থেকে এ কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন।
তিনি বলেন, ‘জাতীয় মহাসমাবেশে আমরা শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার ও দেশের উন্নয়নের দাবি তুলে ধরব। আমাদের লক্ষ্য সুস্থ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।’ তিনি সাত দফা দাবি বাস্তবায়ন ও সরকারের সঙ্গে গঠনমূলক ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও যোগ করে বলেন, ‘সাত দফা দাবি বাস্তবায়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে চাই, যাতে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ আলমগীর বন্ধকশী। বক্তব্যে তিনি বলেন— “আজ মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ন্যায়বিচার, নিরাপত্তা, জীবিকা ও ধর্মীয় স্বাধীনতা— এসব অধিকার শুধু সংবিধানে লিখিত আছে, বাস্তবে তা পাওয়া যায় না। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সৎ ও আদর্শবান নেতৃত্ব দেশ পরিচালনা করবে। আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করি, মানুষের মুক্তির এই সংগ্রামকে সফল করি ইনশাআল্লাহ।”
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: শহর সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ ২ নম্বর আশিকাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অহিদুর রহমান উৎপল, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা মোহাম্মদ হাসান মাল, ১৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারী মাওলানা আঃ মাজেদ স্থানীয় ও জাময়াত নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন শামীমসহ ওয়ার্ডের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
সবারই প্রত্যাশা— ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ একটি গণজাগরণে রূপ নেবে এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতিসঞ্চার করবে ইনশাআল্লাহ।
সোম বার, ৩০ জুন ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0




















