চাঁদপুর রিপোর্ট ও প্রিয় সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসছেন রাফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারী

মিজানুর রহমান রানা :
দীর্ঘ দশ বছর পেরিয়ে চাঁদপুর রিপোর্ট ও প্রিয় সময় এগারো বছরে পদার্পণ করতে যাচ্ছে। চাঁদপুর সহ সারাদেশের বিগত সময়ে এই প্রতিষ্ঠান দুটি সঠিক সাংবাদিকতার উৎকর্ষ বিধানে তৎপর থেকেছে।
আজ ১৩ মার্চ ২০২৬ খ্রি. বিকেল চারটায় প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, ইফতার ও বিশেষ আলোচনাসভা হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজার সততা প্লাজা গাউছিয়া মডেল টাউনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস সাহাদাত ওয়াসিম পাাটওয়ারী, বিশেষ অতিথি সাবেক হাজীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। আরও উপস্থিত থাকবেন হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক প্রফেসর কাজী নজরুল ইসলাম রুবেল সহ প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্টের কর্মকর্তা ও জেলা উপজেলা প্রতিনিধিগণ।
প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ খ্রি.
Views: 40






















