সাংবাদিকেরা সত্য চিত্র তুলে ধরলে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কোন সমস্যা হবে না : মোঃ রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী

মিজানুর রহমান রানা :
আজ ১৩ মার্চ ২০২৬ খ্রি. শুক্রবার বিকেলে প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপার জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে গাউছিয়া মডেল টাউনের সততা প্লাজা নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর রিপোর্টের বিশেষ প্রতিনিধি সাংবাদিক গোলাম নবী খোকনের সঞ্চালনায় মিজানুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস সাহাদাত ওয়াসিম পাাটওয়ারী।

বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক প্রফেসর কাজী নজরুল ইসলাম রুবেল।

এ সময় প্রধান অতিথির ‍বক্তব্যে রাফিউস সাহাদাত ওয়াসিম পাাটওয়ারী বলেন, সাংবাদিক ভাইদের সাথে সব সময় আমরা ছিলাম। সাংবাদিক ভাইরা ছাড়া সমাজে ভালো কাজ হয় না, বড় নেতা তৈরি হয় না। তাই আমি সাংবাদিক ভাইদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমাদের বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নারীদের সম্মান থাকবে, দেশে শান্তি থাকবে। সবার স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রেও এবং মিডিয়াতেও স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমরা প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট এর সাথে আছি এবং থাকবো, যাতে নিউজ পোর্টালগুলো সঠিক সংবাদ পরিবেশনে সহযোগিতা পেতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিজানুর রহমান রানা। উপস্থিত ছিলেন প্রিয় সময়ের নির্বাহী সম্পাদক রাসেল খান, চাঁদপুর রিপোর্টের স্টাফ রিপোর্টার এম সাদ্দাম হোসেন, বাবুরহাট প্রতিনিধি সজীব খান, গাজী মহিসিন, স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সুমন বেপারী সহ সাংবাদিকবৃন্দ।

Views: 23

শেয়ার করুন