ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠান

ফরিদগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ১৩ ই মার্চ ২০২৬) বিকেলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহম্মেদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামাল হোসেন মৃধা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হান্নান পাটওয়ারী, বিএনপি নেতা সুমন হাওলাদার, আবদুল মালেক পাটওয়ারী, সাইফুল ইসলাম সবুজ, ইউপি সদস্য বোরহান আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী, বিএনপি নেতা রুবেল হোসেন চৌধুরী সাবেক ইউপি সদস্য রূহুল আমিন, বিএনপি নেতা মোস্তফা পাটওয়ারী, জাহাঙ্গীর হোসেন কবিরাজ,

আনসার হোসেন,যুবদলের আল আমিন হোসেন ও ছাত্র দলের মাহফুজ হক।

ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। এ সমিতি তিনি বলেন, আমরা সামাজিক প্রোগ্রাম গুলিতে এক ও ঐক্যবদ্ধ থাকলেও ভোটের সময় কেন ঐক্যবদ্ধ হতে পারি না। তানিয়া আমাদের ভাবতে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি থাকলেও তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরো সুদৃঢ় করতে এখন থেকে আমাদের কাজ করতে হবে।

সভাপতি বক্তব্যের সাবেক ইউপি চেয়ারম্যান বাসির আহম্মেদ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বাকি সবগুলো নির্বাচনে এই কেন আমরা ভালো ফলাফল করতে পারেনি এজন্য কারণ অনুসন্ধান করতে হবে। সংসদ নির্বাচন গেলেও সামনে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। এ নির্বাচনগুলিতে অবশ্যই আমাদের এক ও ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয় করতে হবে। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করবো।

প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 18

শেয়ার করুন