চাঁদপুর সরকারি হাসপাতালে দালাল সন্দেহে মহসীন আটক

নিউজ ডেস্ক : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা স্হানীয় প্যাথলজির দালাল সন্দেহে তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক মহসীন পাটোয়ারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা ১১ টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা হাসপাতালের নিচ তলায় ১১৪ নম্বর পক্ষের ভিতর থেকে দালাল সন্দেহে মহসিন পাটোয়ারীকে ধরে ফেলে।
এ সময় মহসিন পাটোয়ারী জানায় তার বন্ধুকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়। পরে ছাত্ররা দালাল সন্দেহে তাকে ধরেছে।
এই ঘটনাটি জেলা প্রশাসককে অবগত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান হাসপাতালে এসে আটক মহসিনকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সে দোষ স্বীকার না করার কারণে অবশেষে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়ে চাঁদপুর মডেল থানায় আটক মহসিনকে পাঠিয়ে দেয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবিন্দু জানায়, মহসিন পাটোয়ারী নিজেকে রাজনৈতিক দলের নেতা দাবী করে হাসপাতালের সামনে তাকোয়া নামের প্যাথলজির পাটনার হয়ে সে হাসপাতালে দালালি করে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে থাকে। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।
সর্বশেষ দুপুরে হাসপাতালের নিচতলায় ১১৪ নম্বর কক্ষে দায়িত্বে থাকা ডক্টর মিজানুর রহমানের কাছে গিয়ে দীর্ঘ সময় দালাল মহসিন বসে আলাপচারিতায় মেতে উঠে।
এ সময় বাহিরে অসংখ্য রোগী দাঁড়িয়ে থাকার কারণে তাদের অভিযোগে প্রেক্ষিতে ভিতর থেকে মহসিনকে ধরে আনা হয়।
বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়।
পরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নির্দেশে এএসআই কামাল সঙ্গীয় সদস্যদের নিয়ে হাসপাতাল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
সব শেষে আটক মহসীন পাটোয়ারীকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হবে বলে অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান । (সূত্র ; প্রিয় চাঁদপুর)
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0
















