রমজানে ফরাজিকান্দি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তি নিম্ন আয়ের মানুষের

গোলাম নবী খোকন :

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি (বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন) এর নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) ফরাজিকান্দি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ট্রাকসেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হয়। সরকারের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে এসব পণ্য সরবরাহ করা হয়।

বিতরণকৃত পণ্যের মধ্যে ছিলো ভোজ্য তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি ও ছোলা ১ কেজি। এসব পণ্যের মোট প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয় ৫১০ টাকা।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে পেয়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে টিসিবির এ ধরনের উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য অনেক সহায়ক।

পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফরাজিকান্দি ইউনিয়নের টিসিবি ডিলার বকাউল স্টোরের স্বত্বাধিকারী মহিউদ্দিন বকাউল। সুষ্ঠুভাবে পণ্য বিতরণ করায় স্থানীয় ক্রেতারা তার ভূয়সী প্রশংসা করেন।

এসময় উপস্থিত স্থানীয়রা জানান, সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকলে নিম্ন আয়ের মানুষ বিশেষ করে রমজান মাসে অনেকটাই স্বস্তিতে থাকতে পারবে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 2

শেয়ার করুন