নিখোঁজের ৪ ঘন্টা পর বাশঝাড়ে মিলল শিশু রুবেলের মরদেহ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
তারাবিহ নামাজ পড়তে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নূরানী মাদ্রাসায় পড়ুয়া আট বছর বয়সী শিশু রুবেল। অবশেষে প্রায় ৪ ঘণ্টা পর বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে মিললো তার রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের। শিশুটি ওই গ্রামের মাইজের বাড়ির দিনমজুর আব্দুল কাদেরের ছোট ছেলে । নিহত রুবেল স্থানীয় সানকিসাইর মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র । সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছেন।

পরিবারে সূত্রে জানা গেছে, বুধবার (১০ মার্চ ২০২৬) ইফতারের পর প্রতিদিনের ন্যায় প্রায় ৮টার দিকে রুবেল ঘর থেকে বের হয়ে যায় তারাবিহ নামাজ পড়তে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে একপর্যায়ে এলাকাজুড়ে মাইকিং ব্যবস্থা করেন।

পরে রাত পৌনে ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি বাঁশঝাড়ে টর্চলাইটের আলো ফেললে রুবেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশিরা। তাদের ডাক চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মৃত ও নাকে ও রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে। এ সময় শিশুটির গলায় আঘাতের চিহ্ন ও নাকে মুখে রক্ত বের হচ্ছিল।

নিহত রুবেলের বাবা আব্দুল কাদের ও মা পরান বেগম আহাজারি করতে করতে বলেন, আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের নিষ্পাপ সন্তানকে কেন এমন নির্মমভাবে হত্যা করলো। সে কী অপরাধ করেছিল। নিহত শিশু রুবেল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, শিশুটির লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। এছাড়া শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও নাকে মুখে রক্ত দেখা গেছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 5

শেয়ার করুন