শাহরাস্তিতে কন্যাকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে নিজ কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছে তার স্ত্রী। শুক্রবার (৬ মার্চ ২০২৬) শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা দায়ের করা হয়।

জানা যায়, সম্প্রতি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাচাল গ্রামের জসিম উদ্দিনের মাদরাসা পড়ুয়া কন্যা অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হয়। স্থানীয়রা বিষয়টি খতিয়ে দেখলে পিতা কর্তৃক কন্যা ধর্ষিত হওয়ার খবর উঠে আসে। এলাকাবাসীর তোপের মুখে রাতেই জসিম উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনা জানতে পেরে অভিযুক্তকে খুঁজতে থাকে। বৃহস্পতিবার গভীর রাতে স্বামীর বিরুদ্ধে মামলা করতে থানায় আসেন স্ত্রী শিরিন আক্তার।

শিরিন আক্তার তার অভিযোগে জানান, বড় মেয়েকে (ভিকটিম) ঘরে রেখে প্রায়শই তিনি বাবার বাড়ি বেড়াতে যেতেন। গত ২২ ফেব্রুয়ারি মেয়ে অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। সেখানে পরীক্ষা করে জানতে পারেন মেয়ে অন্তঃসত্ত্বা। মেয়েকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়িতে না থাকার সুবাদে বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ ও বিষয়টি কাউকে না জানাতে মেয়েকে হুমকি প্রদর্শন করে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত জসিম উদ্দিনকে আটকের চেষ্টা চলছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

প্রকাশিত : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন